জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. আবু ইসহাক অনিক।মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি রোকন বাপ্পি (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আলাওল করিম ফয়সাল (দৈনিক সবুজ), অর্থ সম্পাদক হৃদয় আহমেদ (সাম্প্রতিক দেশকাল), দপ্তর ও প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম (সময়ের কণ্ঠস্বর)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন মাহমুদা আক্তার নাঈমা (আমার প্রাণের বাংলাদেশ) ও মুসতারিন রহমান স্নিগ্ধা (একুশে সংবাদ)।কমিটির সভাপতি শাকিল বাবু বলেন, ‘সংগঠনকে সক্রিয় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে। সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করে যেতে চাই।’সাধারণ সম্পাদক অনিক বলেন, ‘সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছি। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’২০২৩ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে গঠিত। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকতার চর্চা ও প্রতিনিধিদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।আজ Read more

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

পিরোজপুর সাব-রেজিস্টারের ও কৃষি অফিসে দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন
পিরোজপুর সাব-রেজিস্টারের ও কৃষি অফিসে দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ ও কৃষি অফিসের কর্মকর্তাদের দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার Read more

উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন