কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ভৈরব থানা পুলিশ জানায়, বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে স্টিলের পাত ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ব্রিজের এক পাশে নামেন চালক সজিব। পরে কয়েকজন ছিন্তাইকারী ট্রাক চালক সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিতে চেষ্ট করে। সে দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ট্রাকে তার সাথে হেল্পার হিসেবে তার ছোট ভাই ছিলো। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ আহত চালক সজিব মিয়াকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথের মধ্যে তার মৃত্যু হয়।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সজিব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নয়ত চিকিৎসার জন্য সজিব মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠালে পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা চালাচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে Read more

সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে
চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে

চাঁদাবাজি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত অপরাধ। এটা একধরনের দস্যুতা। ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুনাহ। চাঁদাবাজি করা কবিরা গুনাহ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন