সোমালিয়ার মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।রোববার (১৮ মে) দামানিয়ো সেনাঘাঁটির প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ঘাঁটির বাইরে নিয়োগের অপেক্ষায় দাঁড়ানো তরুণ সেনাদের সারিতে দাঁড়িয়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট বিস্ফোরণে মুহূর্তেই ধোয়ায় ঢেকে যায় এলাকাটি। চারদিকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে মারা যায় ৬ জন।তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে। কেননা, আগের দিন শনিবার হিরান অঞ্চলে ব্যাটালিয়ন ২৬-এর কমান্ডার কর্নেল আব্দিরাহমান হুজালে বিদ্রোহীদের গুলিতে নিহত হওয়ার পরপরই এই ঘটনা ঘটলো। তাকে হত্যার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিরা।আল-শাবাব প্রায় দুই দশক ধরে সোমালি সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং প্রায়শই সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।এর আগে, ২০২৩ সালে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল মোগাদিসুর জালে সিয়াদ ঘাঁটিতে। ওই ঘটনায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী ২৫ জন সৈন্যকে হত্যা করেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

দূর্গাপূজার আগে টানা বৃষ্টির আভাস
দূর্গাপূজার আগে টানা বৃষ্টির আভাস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার বাকি আছে আর অল্প কিছুদিন। তবে এ উৎসবের আগে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। Read more

অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছে ভারতীয় চিকিৎসক দল
অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছে ভারতীয় চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন