যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের প্রথমটি কার্যকর রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা জানান।ডিজি হুমায়ুন কবীর বলেন, ‘দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে শনাক্ত করেছিলাম, তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল; তারা কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা এখন নাগরিক সেবা পাবেন।’তিনি বলেন, ‘একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে-ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহুর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই।’সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য রয়েছে ইসির এনআইডি ডেটাবেজে। এ তথ্যভাণ্ডার থেকে কখনও কখনও তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। তথ্য ফাঁসের ঝুঁকি রোধে এখন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাস ডিজি হুমায়ুন কবীর।ডিজি বলেন, ‘আমাদের ডেটা সেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেইনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও (শনিবারও) আমরা করেছিলাম, ৪ ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম রেগুলার মেইনটেইন্স হিসেবে আমরা কাজ করি।’তিনি আরও বলেন, ‘মেইনটেইন্সের ধারাবাহিকতায় ডেটা সেন্টার নিজস্ব জলবল দিয়ে চেক করা হয়েছিল। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কি না, আপডেটেড রয়েছে কি না। আমাদের অবস্থান থেকে যতগুলো ইনোশিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটা সেন্টার পরিপূর্ণ নিরাপদ।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ, সম্প্রচারকেন্দ্র ও হাসপাতালে হামলা
ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ,  সম্প্রচারকেন্দ্র ও হাসপাতালে হামলা

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার Read more

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় Read more

গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত
গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা  ইউনিয়নের কাউনিয়ারচর মাষ্টার পাড়ায়  গাছ কাটার সময় আরেক গাছের  সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন