রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এক বিবৃতিতে ওই আটজনের পরিচয় প্রকাশ করেছে।এরা হলেন-১। ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, জেলা: ঢাকা৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম, জেলা: গাজীপুরআরও পড়ুন : ২২ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিতএদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবার মরদেহ চাইলে সুরতহাল করার পরে আমরা মরদেহগুলো দিয়ে দিই।প্রসঙ্গত, প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।এদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ কিমি. হেঁটে আসা ছোট্ট শিশুকেও ছাড়েনি ইসরাইল
১২ কিমি. হেঁটে আসা ছোট্ট শিশুকেও ছাড়েনি ইসরাইল

অবরুদ্ধ গাজার ছোট্ট শিশু আমির। একটু খাবারের আশায় হেঁটেই পাড়ি দিয়েছে ১২ কিলোমিটার পথ। হয় তো আশা ছিল-পরিবারের সবার মুখে Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। Read more

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। Read more

ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী Read more

‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন