সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ওরফে রেন্টু চাকলাদার, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়।তিনি আরও জানান, অনুসন্ধান চলাকালে তারা জানতে পারে অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন; যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।প্রসঙ্গত, ৫ আগস্টের পর থেকেই রেন্টু চাকলাদারসহ তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

রাশিয়ার সেনাবাহিনী পুরোপুরি কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে Read more

সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক Read more

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন