আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ সমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার-গ্রেপ্তার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে এ মহাসমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা
আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা Read more

চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত
চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গী-টিলারচর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের হাজারখানেক মানুষের একমাত্র চলাচলের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। Read more

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা: নিহত ১, আহত ৯
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা: নিহত ১, আহত ৯

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ মুরাদ (২৫) নামে এক চালকের সহকারী ঘটনাস্থলেই Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন