বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য বিশ্ব সাহিত্যে জায়গা করে নিয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, সঙ্গীত সকল ক্ষেত্রেই তিনি অনন্য। একাধারে তিনি ছিলেন লেখক, সম্পাদক, সমাজ-চিন্তক, শিক্ষানুরাগী, চিত্রশিল্পী এবং প্রজাপ্রেমী জমিদার।’রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদের প্রতিভাও তুলে ধরেছেন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘তিনি হাছন রাজা, লালন শাহ’র মতো লোককবিদের সম্মানিত করেছেন। নজরুলের প্রতিভাও তিনি প্রথম চিনতে পেরেছিলেন। তিনি নিজে নজরুলকে বই উৎসর্গ করেছিলেন, নজরুলও তাঁকে উৎসর্গ করেছিলেন।’আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও রবীন্দ্র-জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র-গবেষক ড. মো. সরওয়ার মুর্শেদ। আলোচনায় অংশ নেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।স্বাগত বক্তব্য দেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ও আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন।দিনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র পরিবেশনা। সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (৪ Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু

চট্টগ্রাম আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে ৩ টি মহিষের Read more

গাজায় ভবন ধসে ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় ভবন ধসে ৫ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় ভবন ধসে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। শুক্রবার (০৬ Read more

আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন