ফিলিস্তিনের গাজায় ভবন ধসে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। শুক্রবার (০৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়, গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রাখে। সেটিতে ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা প্রবেশ করে। ঠিক তখনই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনটি তাদের ওপর ধসে পড়ে।পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে।ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি বড় ধাক্কা। সশস্ত্র যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েল গাজায় ব্যাপাক বোমা হামলা চালিয়েছে। তারা গাজার অনেক ভবন ধসিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এখনো তীব্র প্রতিরোধের মুখে পড়ছে এই দখলদাররা। আজ গাজায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এদিনও সেখানে বন্ধ নেই দখলদারদের বর্বরতা। আজও তাদের হামলায় একই বাড়িতে সাত ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি Read more

সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লি পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

অভিষেকেই চমক ‘জ্যাজ সিটি’ দিয়ে বলিউড কাঁপাচ্ছেন আরিফিন শুভ
অভিষেকেই চমক ‘জ্যাজ সিটি’ দিয়ে বলিউড কাঁপাচ্ছেন আরিফিন শুভ

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার নজির নেই—সেই শূন্যস্থানে আজ নিজের নাম লেখালেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন