৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।মঙ্গলবার (১৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।ওই পোস্টে আবু হানিফ লেখেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুকে আগামী ৪৮ ঘণ্টার ভেতর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের দুজনের নামেই জুলাই আন্দোলনে হত্যা মামলা হয়েছে একাধিক। হত্যা মামলার আসামি হওয়ার পরও কীভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিষোদগার করছে। গণহত্যার মামলার আসামিদের আটক না করে এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দেওয়ার দায় এ সরকার এড়াতে পারে না। তাই আগামী ৪৮ ঘণ্টার ভেতর জিএম কাদের ও চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি।’তিনি লেখেন, ‘সরকার উদ্যোগ না নিলে পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে এর দায়ও কিন্তু সরকারকেই নিতে হবে।’আবু হানিফ লেখেন, ‘আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে এক দলীয় শাসন কায়েম করেছে, দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ভিন্নমতের ওপর দমনপীড়ন, গুম, খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য এই জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সুতরাং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতিও এই দেশে নিষিদ্ধ করতে হবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ
জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (০৮ জুন) দিনগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় Read more

জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১
জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর গ্রামের প্রেমিক আব্দুল মমিনের বাড়ি থেকে তৃতীয় লিঙ্গের মুন্নি বেগম নামে একজনের লাশ উদ্ধার Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকৃবির ১৫ ছাত্রী বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকৃবির ১৫ ছাত্রী বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬ হল’-এ উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন