ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।প্রতিবেদনে বলা হয়, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর। বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপারমার্কেটে।ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানান, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, “আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”প্রসঙ্গত, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস
স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বেঁচে থাকার লড়াইয়ে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র ১ Read more

রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?
রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির ধনকুবের ইলন Read more

পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন