চট্টগ্রাম আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে ৩ টি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেন ডিএপিসিএল কর্তৃপক্ষ।রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় গোবাদিয়া খালে সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে তিনটি মহিষের মৃত্যু হয়েছে ও অসুস্থ আরো দুইটি। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ রয়েছে আরো পাঁচটির বেশি।স্থানীয় সূত্রে জানা গেছে, ডিএপিএফসিএলের নির্গত গ্যাসের পানি বারশত ইউনিয়নের গোবাদিয়া খাল দিয়ে চলাচল করে থাকে। খালের আশপাশে খোলা মাঠে স্থানীয়দের গরু-ছাগল ও মহিষ বিচরণ করে থাকে। রবিবার বিকালে কোনো ধরনের মাইকিং ছাড়াই কারখানার বিষাক্ত পানি ছেড়ে দিলে স্থানীয় রফিকের তিনটি গবাদি মহিষ মারা যায়।এছাড়া খোলা মাঠে চড়তে থাকা অনেক গরু মহিষ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে৷ সন্ধ্যা হয়ে যাওয়ায় আরো পাঁচটি মহিষ খোঁজে পাওয়া যায়নি বলে জানান খামারিরা।এসব মহিষের মৃত্যুর ঘটনা প্রতি বছরে ঘটে। কোনো ধরনের মাইকিং ছাড়া সিইউএফএল সার কারখানা ও ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি ছেড়ে দেওয়া হয় খালে। আর এসব পানি খেয়ে কয়েক বছরে অর্ধশতাধিক গরু মহিষ মারা যায়। ঘটনার পরে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হলেও ঘোষণা ছাড়া বিষাক্ত পানি ছেড়ে দেওয়ার ঘটনার স্থায়ী সমাধান মিলেনি।ক্ষতিগ্রস্ত খামারি রফিক বলেন, ডিএপিএফসিএল কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো ধরনের অবগত না করে বিষাক্ত পানি-বর্জ্য ছেড়ে দেওয়াতেই আমার তিনটি মহিষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইটি। খোঁজে পাওয়া যায়নি আরো পাঁচটি মহিষ। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এসব গরু মহিষ পালন করে সংসার চালাতে হয় আমার। তাই প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। স্থানীয় আরেক খামারি ফারুক বলেন, সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি খেয়ে আমার একটি গরু অসুস্থ হয়েছে। এটির বাঁচার সম্ভাবনা কম। এছাড়া আরো অনেকের গরু মহিষ অসুস্থ হয়েছে। মারা গিয়েছে তিনটি। আরো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।জানতে চাইলে ডিএপি সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, আমাদের কারখানা থেকে কোন বিষাক্ত বর্জ্য ছাড়া হয়নি। এছাড়াও কারখানা থেকে বের হওয়া পানিতে এমোনিয়া না থাকায় কোন পশুর মৃত্যুর সম্ভাবনা নেই। তবে মহিষ গুলোর পোস্টমর্টেম শেষে জানা যাবে কিভাবে মহিষগুলো মারা গিয়েছে।এর আগের বছরও কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি খেয়ে গরু-মহিষ মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান
হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অভিযানে তেহরান রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বোমার Read more

বাবা হারালেন এবাদত হোসেন
বাবা হারালেন এবাদত হোসেন

এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ Read more

কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

কুয়াশাকে বরফেরই একটি প্রাথমিক রূপ বলা যায়। বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় কুয়াশার জলকণাগুলোর আকার ছোট Read more

ডাকসুর ফলাফল কখন, জানালেন রিটার্নিং অফিসার
ডাকসুর ফলাফল কখন, জানালেন রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার Read more

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

পাকিস্তানের রাতের ঘুম হারাম: মোদি
পাকিস্তানের রাতের ঘুম হারাম: মোদি

দীপাবলির আলোর উৎসব এ বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি গোয়া ও কর্নাটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন