রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা।মঙ্গলবার (১৩ মে) সকালে ১০.৩০ টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ‘আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স ও  কার্নিভ্যাল ২০২৫’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। ইনোভেশন্স এন্ড কোলাবারেশন্স ইন বায়োসাইন্স, বায়োসেফ্টী এন্ড বায়ো সিকিউরিটি, কোয়েস্ট ফর এ সাসটেইনেবল হেলথ কেয়ার এন্ড এগ্রিকালচারাল পারস্পেক্টিভ।এতে অংশ নেবেন বিশ্ববিখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা ও প্রজেক্ট প্রদর্শিত হবে কনফারেন্সে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “এই আয়োজন দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।” এতে তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া এবং বাংলাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। তিনি আরো জানান তিন দিন  ব্যাপী অনুষ্ঠিত  এই সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে আগামী ১৬  ই মে দুপুর ২:৩০ মিনিটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা। মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন ধীমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার এবং এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির বাড়িতে চুরি
ওসমান হাদির বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ Read more

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ
কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে। এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ও অফিসের কতিপয় অসাধু Read more

৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ
৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ

‘মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্য আলা বাজে রে / মালকার বিয়া হইলো মনু মিয়ার সাথে রে...’ বাংলার জনপদে বহুল Read more

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ (৪)। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন