পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে। এখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ও অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। সরেজমিনে এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গেলেই চোখে পরে দালালদের সাথে সেবা প্রত্যাশীদের হট্টগোলের দৃশ্য।খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার যে সকল বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি, সে সকল বাড়ির লোক সংযোগ নিতে কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোতাহার হোসেনের কাছে যান। সেখানে তার থেকে পরামর্শ ও সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে দালালের কাছে। আর দালালরা একটি মিটারের জন্য তিন থেকে চার হাজার টাকা নিয়ে ঘুরান বছরের পর বছর এমনটাই অভিযোগ গ্রাহকদের। অসাধু চক্রটি এজিএম’র সঙ্গে জড়িত বলে অনেকেই অভিযোগ করেছেন। কুয়াকাটা সাব-জোনাল অফিসের আওতাধীন শুধুমাত্র লতাচাপলী ইউনিয়নে এ রকম দালাল রয়েছে ৮ থেকে ১০ জন। এছাড়াও কুয়াকাটা পৌরসভা ও পার্শ্ববর্তী ইউনিয়নের জন্য আরও অনেক দালাল চক্র রয়েছে। দালালের মাধ্যমে মিটার পেতে কোনো রকম কাগজ দিলেই হচ্ছে। আর দালাল ছাড়া গেলে এই কাগজ, সেই কাগজ ইত্যাদির বাহানা। অপরদিকে অনলাইনে ফরম পূরণ করে মিটার পেতে সময় লাগে এক থেকে দেড় মাস।ভুক্তভোগী গ্রাহক সিফাত বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুতের তার ছিড়ে গেলে আমার মার্কেটের ১২টি মিটার খুলে নিয়ে যান বিদ্যুৎ অফিসের লোকজন। পরবর্তীতে তারা বিল পরিশোধ করিনি এমন অভিযোগ তুলে মিটারগুলো স্থগিত করে রাখেন। এমনকি আমার নামের একটি মিটার তারা অন্য এক ভাঁড়াটিয়াকে দিয়েছেন।আরেক ভুক্তভোগী জাকির বলেন, আমার বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নেই৷ বারবার অফিসে গিয়া কোন কাজ হয়নি। নিরুপায় হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কাজ করে এমন এক ব্যক্তির কাছে পাচঁ হাজার  টাকা দিয়েছি।  আজ ছয় মাসেও কোন কাজ হয়। ভুক্তভোগীদের দাবি এর সাথে অফিস কর্মকর্তারা জড়িত আছে। এমন অহরহ অভিযোগ রয়েছে কুয়াকাটা বিদ্যুৎ অফিসের কর্মচারী ও কর্মকর্তার বিরুদ্ধে । স্থানীয়দের দাবী দালাল মুক্ত করা হোক বিদ্যুৎ খাত।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কুয়াকাটা শাখার এজিএম মোতাহার হোসেন বলেন, আমাদের অফিসে কয়েকজন ইলেকট্রিশিয়ান আছে তবে তারা নিয়োগ প্রাপ্ত নন। তাদের সাথে কেউ টাকা পয়সার লেনদেন করলে সে দায়ভার অফিস নিবে না। এদেরকে পাবলিকের সাইজ করা উচিত। আমরা চাইলেও এদের তাঁড়াতে পারছি না। গ্রাহক তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।পটুয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অঃ দাঃ) মোহাম্মদ আবুল কাশেম বলেন, আমাদের অফিসের দালালের কোনো স্থান নেই। অফিসে এসে কেউ হয়রানি হলে সেই গ্রাহক অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিবো। আমাদের বিদ্যুৎ অফিস দালাল মুক্ত রাখতে সকলের সহযোগিতা চাই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা
যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা

যারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে দীর্ঘ সময় থাকতে চান তাদের জন্য রয়েছে দেশটির গোল্ডেন ভিসা। এটি বিভিন্ন পেশাজীবী, Read more

চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭
চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ
মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘‘খারাপ আচরণ’’ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকিস্তানের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকিস্তানের

মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন