লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেছেন দলের শত শত নেতাকর্মী। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়। দেখা গেছে, দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে জোর গলায় বলছেন, ‘দেশনেত্রী ফিরছেন—এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’ কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভে আছেন ফিরোজার সামনে থেকে।এদিকে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তার কড়া বলয়।মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।সরেজমিনে দেখা যায়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি
কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ, সম্পাদক বাপ্পি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন Read more

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ Read more

আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী
আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার Read more

পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন