ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে উপজেলার ধুলজুড়ি গ্রামের মো. আক্কাস শেখের দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।এ ঘটনায় শুক্রবার (১৬ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ এপ্রিল ভোররাত ৩টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে একটি মন্দির, একটি করাতকল ও তিনটি বসতঘরের রান্নাঘরে প্রায় একই সময়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় পৃথকভাবে তিনটি মামলা লিপিবদ্ধ করা হয়।মামলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে গ্রেপ্তার করেন। যদিও গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, ঘটনার সাথে জড়িত না থাকলেও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।সবশেষ বৃহস্পতিবার (১৫ মে) ভোররাত ৩টার দিকে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই গ্রামের কৃষক মো. আক্কাস শেখের (৫৭) বাড়ির দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাস শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে তিনটি গরু পালন করে আসছেন। এসব গরুর জন্য বিভিন্ন স্থান থেকে খড় ক্রয় করে দুটি গাদা তৈরি করেন। কে বা কারা সেসব খড়ের গাদায় আগুন লাগিয়ে দিলে সব খড় পুড়ে যায়।তিনি বলেন, ২০২৩ সালে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে আমার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে কেউ আমাদের পরিবারের ক্ষতি করার জন্য এ আগুন দিয়েছে।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা
ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা

চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন