হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। বিভাগটি ২০০৭ সালের ৬ মে মাত্র দুই জন শিক্ষকের প্রাধান্যতায় যাত্রা শুরু করে। বিভাগের প্রতিষ্ঠাকালীন একজন শিক্ষক ছিলেন, লায়লা আক্তার এবং অন্যজন বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।বিভাগে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর মিলে মোট শিক্ষার্থী ৩৬০ জন, শিক্ষক রয়েছেন ১৭ জন। তন্মধ্যে অধ্যাপক তিনজন, সহযোগী অধ্যাপক দুইজন, সহকারী অধ্যাপক নয়জন এবং প্রভাষক তিনজন। এছাড়াও মোহাম্মদ দেলোয়ার হোসেন খান বিভাগের সেকশন অফিসারের দায়িত্ব পালন করছেন।বর্তমানে কলা ও মানবিক অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস। তিনি ২০২৪ সালের ১৪ মার্চ ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম বিভাগের ছাত্র পরামর্শের দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন সময় বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, কলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রাধ্যক্ষ, সহকারী প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে  ‘লিবারেল মাইন্ডস’ নামের একটি সহযোগী সংগঠন রয়েছে। এর অধীনে চারটি বিশেষ উইং রয়েছে। সেগুলো হলো- ডিবেট অ্যান্ড লাংগুয়েজ ক্লাব, ইংলিশ থিয়েটার, রিডিং সার্কেল, কালচারাল অ্যাণ্ড মিউজিক ক্লাব। লিবারেল মাইন্ডসের বর্তমান আহ্বায়ক বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান।বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা জানান, ইংরেজি বিভাগ আমাদের অস্তিত্বের স্মারক। বিভাগের সকল শিক্ষক, সিনিয়র,জুনিয়র সবার আন্তরিকতায় আমরা বিমুগ্ধ। বিভাগের ‘ফরেস্ট অব আর্ডেন’ আমাদের সতেজ নির্মলতার অনন্য প্রতিমা। ক্লাসের ফাঁকে কিছুটা সময় পেলেই আমরা সেখানে আড্ডা দিই। এখন বিভাগের পাশ দিয়েই ‘ফরেস্ট অব আর্ডেনে’ যাওয়ার নতুন রাস্তা হয়েছে। যা আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, ‘এই বিভাগ থেকে পাস অনেক শিক্ষার্থী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিচ্ছে। বিসিএস ক্যাডার, ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। এই ধারা অব্যাহত রয়েছে। আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো কিছু করবে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। এতে করে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার Read more

পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর
পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের Read more

ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন