ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা দিনদিন চরমে পৌঁছেছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও, এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে, পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসন কাজ করছে, কাশ্মীর ইস্যু তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে কেবল দুই প্রতিবেশী দেশ নয়, বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তিই আমাদের লক্ষ্য। তবে শান্তি চাই মর্যাদার সঙ্গে। সম্মানহীনভাবে টিকে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যুকেও বেছে নেব।
রাষ্ট্রদূত সাঈদ শেখ জানান, আগের যেকোনো সময়ের চেয়ে এবার মার্কিন প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি উদ্যোগ নেওয়া, যেন ভবিষ্যতে এই উত্তেজনা বারবার ফিরে না আসে। তিনি কাশ্মীর সমস্যাকে ভারত-পাকিস্তান উত্তেজনার মূল কারণ বলে উল্লেখ করেন।
একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সময় ভারতকে ‘দায়িত্বশীল আচরণ’ করতে যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির অনুরোধ জানান।
এদিকে, পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, পহেলগামের হামলা ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে পারে, যার উদ্দেশ্য পাকিস্তানকে দায়ী করা। তাছাড়া এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তান।
পাশাপাশি, পাকিস্তান বিমান বাহিনী জানায়, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। জেএফ-১৭ ব্লক থ্রি যুদ্ধবিমানসহ তাদের সর্বাধুনিক সক্ষমতার একটি ভিডিও প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান।
এদিকে, উত্তেজনার ফলে আজাদ কাশ্মীরের এক হাজারের বেশি মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। তিনি বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি প্রচার করবে টি-স্পোর্টস টিভি ও Read more

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়
ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে Read more

পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় Read more

‘বড় নাশকতার আশঙ্কা’
‘বড় নাশকতার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের বাংলাদেশে ফেরা, আওয়ামী Read more

চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা
চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা

ঈদুল আজহার পরপরই চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া কেনাবেচা শুরু হলেও বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সরকার নির্ধারিত দামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন