চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে পীরখাইন এলাকায় এসএস কনভেনশন হলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মো. হেলাল উপজেলার হালদার ইউনিয়নের কুনিরবিল এলাকার মৃত মাহবুব আলমের পূত্র। তিনি প্রতিদিনের মতো অটোরিকশায় যাত্রী পরিবহন করছিলেন। দুর্ঘটনার সময় তিনি এক নারী যাত্রী নিয়ে পীরখাইন রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে হেলাল গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা নারী যাত্রীও আঘাতপ্রাপ্ত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয় জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করার দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নাম বহুবার এসেছে আলোচনায়। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল অনিয়মের মধ্যেই Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু
বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন