ঈদুল আজহার পরপরই চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া কেনাবেচা শুরু হলেও বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সরকার নির্ধারিত দামের তুলনায় ঢাকার ট্যানারি মালিকরা প্রতি বর্গফুটে ১৫-২০ টাকা কম দামে চামড়া কিনছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় আড়তদাররা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।চলতি বছর সরকার লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা নির্ধারণ করলেও চট্টগ্রামে কার্যত প্রতি বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা জোটবদ্ধভাবে কম দামে চামড়া কিনছেন, যা এক ধরনের অঘোষিত কারসাজি।চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতা মুসলিম উদ্দিন সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমরা প্রতি বছর ধারদেনা করে চামড়া কিনি। সরকার যে দাম নির্ধারণ করেছে তা বাস্তবে কার্যকর হয় না। ঢাকার ট্যানারিরা আমাদের কাছ থেকে জোর করে কম দামে চামড়া নিয়ে যাচ্ছে। এতে আমরা চরম লোকসানে পড়ছি।’চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় প্রায় ৪ লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার চামড়া। চামড়াগুলো মূলত নগরের আতুরার ডিপো, মুরাদপুর, বিবিরহাট, হামজারবাগসহ বিভিন্ন আড়তে মজুত আছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, চামড়ার আড়তগুলোতে ঢাকার বিভিন্ন ট্যানারির প্রতিনিধিরা সরাসরি এসে চামড়া কিনছেন। শুক্রবার থেকে আতুরার ডিপো এলাকা ছিল জমজমাট। আরএসএম লেদার প্রথমদিনেই কিনেছে প্রায় ১৫ হাজার চামড়া। প্রতিবছর ১৫ থেকে ২০ হাজার চামড়া ক্রয়কারী খোকন ট্যানারি ও পান্না লেদারের মালিক আকবর হোসেন এবারও সমান পরিমাণ সংগ্রহ করবেন বলে জানা গেছে।চট্টগ্রামে ১৯৯০ সালের দিকে ২২টি ট্যানারি থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র একটি—রিফ লেদার। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৫০ হাজার চামড়া সংগ্রহ করেছে। বাকি ট্যানারিগুলো বন্ধ হয়ে গেছে মূলত পরিবেশবান্ধব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করতে না পারা ও ধারাবাহিক লোকসানের কারণে।চট্টগ্রামে চামড়া কেনাবেচার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ছোট আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকায়, মাঝারি আকারের গরুর চামড়া ৫০০-৬০০ টাকা, বড় আকারের গরুর চামড়া ৬০০-৭০০ টাকায় এবং অতিরিক্ত গরমে নষ্ট হয়েছে ৫০০-৬০০ পিস চামড়া।চট্টগ্রামে ট্যানারি না থাকায় এখানকার আড়তদারদের পুরোপুরি নির্ভর করতে হয় ঢাকার ট্যানারিগুলোর ওপর। ঢাকায় বর্তমানে ২২৫টির মতো ট্যানারি রয়েছে। এর মধ্যে ভুলুয়া ট্যানারি, খোকন লেদার, সালমা ট্যানারি, মহুয়া ট্যানারি, পান্না লেদারসহ প্রায় ২০টি ট্যানারি নিয়মিত চট্টগ্রাম থেকে চামড়া কিনে থাকে।চট্টগ্রামের এক আড়তদার সাইফুল ইসলাম বলেন, ‘প্রত্যেক বছর মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করেন। সেই চামড়া ৩-৪ হাত ঘুরে আমাদের আড়তে আসে, তখন দামও বেড়ে যায়। অথচ আমরা সেগুলো যে দামে কিনছি, সেই দামে বিক্রি করতে পারছি না। ফলে বাজারে ভারসাম্য থাকছে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। Read more

আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস
আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার
কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে Read more

সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ
সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও কিনতে চান না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন