রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিবা স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো।বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা মো. আব্দুল্লাহ বলেন, বিকেলের দিকে আমাদের বাসার জানালায় হাত দিলে বাইরে দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে স্পর্শ করে। এতে কিছুক্ষণ আমার মেয়ে তারের সঙ্গে আটকে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পসরা গ্রামে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) Read more

তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন
তারেক রহমান ১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আনুষ্ঠানিকভাবে Read more

তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে Read more

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা
মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) Read more

বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই
বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই

রাজশাহীর বাঘা উপজেলার খানপুর-পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও Read more

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বরুড়া পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন