শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয়ের নায়ক ছিলেন শেখ মেহেদী হাসান এবং তানজিদ হাসান তামিম দুজনেই তুলে নেন নিজেদের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা। তবে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান, যা তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল ও অধিনায়ক আশালাঙ্কা।এক পর্যায়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৪০/৩। পরে ওপেনার পাথুম নিশাঙ্কার ৩৯ বলে ৪৬ রানের ইনিংসে কিছুটা লড়াই করে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।বাংলাদেশের পক্ষে শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও শরিফুল ইসলাম, শামীম হোসেন ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান ওপেনার পারভেজ ইমন। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম। লিটন করেন ২৬ বলে ৩২ রান। এরপর তামিম ও তাওহিদ হৃদয় মিলে দলকে জয় এনে দেন।তামিম তুলে নেন ক্যারিয়ার সেরা ইনিংস—৪৭ বলে অপরাজিত ৭৩ রান। হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে। ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের খবর জানালেন কনা
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের খবর জানালেন কনা

২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। ছয় বছরের Read more

শরীয়তপুর জমি বিরোধের জেরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা
শরীয়তপুর জমি বিরোধের জেরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি কর্মী রফিক সরদারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৫ Read more

ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার Read more

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ
ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ

ভোলা-১ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ওই আসনটিতে Read more

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল

এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন