কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ময়মনসিংহ রুটে ৪৬ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনের অদূরে সদর উপজেলার বড়ইতলা এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩ টা ৪৬ মিনিটে কিশোরগঞ্জে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন মেরামতের পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।ট্রেন চলাচল স্বাভাবিক হলে আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ গচিহাটা স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনে ও আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন পার হওয়ার পর বড়ইতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে দ্রুত ইঞ্জিন মেরামতের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেএসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী
লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী

নির্বাচনী আচরনবিধি রক্ষায় লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।শুক্রবার (১২ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার Read more

এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প

এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা ও মুন্সীগঞ্জের গজারিয়া সীমান্তবর্তী আড়ালিয়া নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি জলদস্যু চক্র। গজারিয়ার চান বাদশা Read more

শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ Read more

কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন