এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। আগামী ২০ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যেই সম্পন্ন হয়েছে প্রাক–একনেক (প্রি–একনেক) কার্যক্রম।প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেই বিশ্বব্যাংকের সঙ্গে প্রায় ১০ হাজার কোটি টাকার (৬৫০ মিলিয়ন ডলার) ঋণচুক্তি সম্পাদিত হবে। এরপরই শুরু হবে দেশের অন্যতম বৃহৎ ও সম্ভাবনাময় এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পূর্ণমাত্রায় বাস্তবায়ন।চট্টগ্রাম বন্দরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হালিশহর উপকূলজুড়ে আধুনিকতম ও দীর্ঘমেয়াদী বন্দর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালে প্রথম প্রস্তাব আকারে যাত্রা শুরু করে বে টার্মিনাল প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী, এই টার্মিনাল গড়ে উঠবে আগামী একশ বছর ধরে দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে ব্যবহারের উপযোগিতা বিবেচনায়।কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, কারিগরি নকশা এবং প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতায় প্রকল্পটি বারবার থেমে যায়। ফলে ব্যবহারকারীদের মধ্যে হতাশা জন্ম নেয়। অবশেষে নানা চেষ্টার পর বন্দর কর্তৃপক্ষ পৃথক তিনটি কাজকে একত্র করে একক বৃহৎ প্রকল্প হিসেবে ‘বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (বিটিএমআইডিপি) গ্রহণ করে।প্রকল্পের আওতায় রয়েছে – সমুদ্র চ্যানেল খনন, বৃহৎ ব্রেকওয়াটার নির্মাণ, মাল্টিপারপাস ও কন্টেইনার টার্মিনাল নির্মাণ, রেল ও সড়ক সংযোগ, নেভিগেশন সহায়ক যন্ত্র স্থাপনসহ আধুনিক নৌ অবকাঠামো নির্মাণ। পুরো প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৯০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ১০ হাজার ২৭২ কোটি ৪০ লাখ টাকা। বাকি অর্থ ৪ হাজার ৬৩৬ কোটি ৪৩ লাখ টাকা যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক সময়ের কণ্ঠস্বর-কে জানান, প্রি–একনেক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০ এপ্রিল অনুষ্ঠেয় একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে। অনুমোদনের পরপরই ঋণচুক্তি সম্পন্ন করে কাজ শুরু করা হবে।প্রকল্প সূত্রে জানা যায়, হালিশহর থেকে দক্ষিণ কাট্টলীর রাসমনি ঘাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে বে টার্মিনাল। প্রায় ৯৩৯ একর মূল ভূমির সঙ্গে সমুদ্রভূমি ভরাট করে আরও প্রায় আড়াই হাজার একর জায়গায় গড়ে তোলা হবে টার্মিনালের অবকাঠামো। দেশের ইতিহাসে এটিই হবে প্রথম বৃহৎ ব্রেকওয়াটার নির্মাণ।প্রকল্পটির তিনটি পৃথক টার্মিনালের মধ্যে দুটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান – সিঙ্গাপুরভিত্তিক পিএসএ ও দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। এ দুটি টার্মিনালে ব্যয় ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। তৃতীয়টি হবে মাল্টিপারপাস টার্মিনাল, যার জন্য দেশি বা বিদেশি যৌথ বিনিয়োগে নতুন করে দরপত্র আহ্বান করা হবে।ব্রেকওয়াটার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ২৬৯ কোটি ৮৫ লাখ টাকা, নেভিগেশন চ্যানেল খননে ১ হাজার ৯৭৯ কোটি ৪৫ লাখ টাকা, নেভিগেশনে সহায়ক যন্ত্র স্থাপনে ৫৭ কোটি ৭০ লাখ টাকা এবং রেল ও সড়ক সংযোগ স্থাপনে ৩ হাজার ৪৩৪ কোটি ৬৮ লাখ টাকা।বন্দর সচিব জানান, একনেক অনুমোদনের পর ব্রেকওয়াটার ও নেভিগেশন চ্যানেল খননের কাজই প্রথম শুরু হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে টার্মিনাল নির্মাণ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে চ্যানেল ও ব্রেকওয়াটার নির্মাণ শেষ হবে এবং ২০৩১ সালের মধ্যে টার্মিনাল চালু করে সেখানে জাহাজ নোঙর করানো সম্ভব হবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে জোয়ার–ভাটার ওপর নির্ভর করে দিনের চার ঘণ্টা জাহাজ চলাচল করতে পারে চট্টগ্রাম বন্দরে। সেখানে বে টার্মিনালে রাত–দিন ২৪ ঘণ্টা জাহাজ চলাচল করতে পারবে। এখন সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো গেলেও নতুন টার্মিনালে ১২ মিটার ড্রাফটের চার থেকে পাঁচ হাজার টিইইউএস কন্টেইনারবাহী বড় জাহাজ ভেড়ানো যাবে। এতে বন্দরের সক্ষমতা তিনগুণ বেড়ে যাবে।প্রসঙ্গত, প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০১৩ সালে। পরের বছর জমি বরাদ্দের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছাড়পত্র পেতে সময় লাগে দেড় বছর। ২০১৭ সালে মাত্র ৬৭ একর জমি অধিগ্রহণ সম্ভব হয়। পরে আরও ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়। বর্তমানে প্রকল্পটি আরও ৩০০ একর জমির অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, একনেকে অনুমোদনের পর এই জমি সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে।।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে
গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন Read more

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন