ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।সোমবার (২৮ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ২৪৩ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।মন্ত্রণালয় জানায়, ৬৯৭ জনের নাম তাদের তথ্য সম্পূর্ণ এবং অনুমোদিত হওয়ার পরে রেজিস্ট্রিতে যুক্ত করা হয়েছে।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর Read more

ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন Read more

উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫
সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ Read more

সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন