ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ হয়।উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন–৫৮ এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ বিকাল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়।পরে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়। খুলে দেখা যায়, কষ্টেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৬ Read more

পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন
পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন

পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএনকাশ্মীরে হামলাকে কেন্দ্র করে টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আসন্ন ২০২৫ মৌসুমের অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। আগামী ১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন