নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জন্মের প্রায় ১ মাসের মধ্যে তাদের মৃত্যু হয়। শিশুদের পিতার নাম পল্লব মার্ডি। তিনি উপজেলার চকযদু (টিএন্ডটি) পৌর এলাকার বাসিন্দা।শিশুদের নানা মমেষ বাস্কে বলেন, ‘গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন বুকে জোড়া লাগানো জমজ দুই কণ্যা শিশু। জন্মের পরে আমরা বিভিন্ন স্থানে তাদের চিকিৎসা চালাই। এক পর্যায়ে তাদের জমজ অংশ অপারেশনের জন্য ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। হঠাৎ অবস্থা বেগতিক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার জানান, হাসপাতাল থেকে সকালে ছুটি নিয়ে তারা বাসায় চলে যায়। তখন বাচ্চাদের অবস্থা ভালো ছিল। পূনরায় রাতে তাদের অবস্থা খারাপ হলে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন