ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই পাকিস্তানও। এর মধ্যেই এবার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পেহেলগামে হামলার পর সেই সিদ্ধান্তে বদল হয়েছে। পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানান, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়সহ ৩০ জনের দল তারা পাঠাবে। আব্দুল আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাচ্ছে না। হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গেছে। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় শুধু দুই দেশ মুখোমুখি হয়। এবারের কাশ্মিরে হামলার ঘটনায় সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যায়নি। এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলল ভারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক Read more

গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন