মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত তিনটার সময় মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী। রাত তিনটার সময় মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শ্রমিক মোহাম্মদ আলী (৪৫) বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বলে জানা গেছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের Read more

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের একটি অংশ প্রতি বছরের মতো এবারও একদিন Read more

মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা
মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় সীমান্তের বাসিন্দারা আতঙ্কে থাকলেও বিজিবির পক্ষ থেকে Read more

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের

এবার পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন