সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে ওসমান হাদির অনেক পোস্ট ভাইরাল হচ্ছে। অনেক নেটিজেন হাদির পোস্টগুলো রি-পোস্ট করছেন। ওসমান হাদির মৃত্যুর দিনে তার দেওয়া একটি পোস্ট খুব বেশি ভাইরাল হচ্ছে। ওই পোস্টে হাদি লিখেছিলেন- ‘ মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।’মহান বিপ্লবী হাদির কিছু কিছু ভিডিও ক্লিপসও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যার মাধ্যমে এই শহীদকে স্মরণ করছেন সবাই। তার মধ্যে ‘ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’ শিরোনামে একটি ভিডিও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাতকারের সময় কথাটি বলেছিলেন ওসমান হাদি। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।হাদি বলেছিলেন, ‘আমি নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছি। মন খারাপ হয়, আল্লাহ যদি আমাকে কোনো দিন নিয়েও যায় তো এই যে ছেলেমেয়েগুলা…. আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি; আল্লাহ আমাকে একটা সন্তান দিসে। তিন মাস ওর বয়স। আমার বাচ্চাটারে তিন মাসে ত্রিশ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার এই প্রথম মনে হইলো আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন। কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই। আমার সারা জীবনের যেটুকু সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমারে রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাইবোন আমার ইনকিলাব মঞ্চের ভাইবোনগুলো এগুলো আল্লাহই দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই।’হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেথানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি

শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে Read more

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের শুনানি Read more

প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন