বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।এতে বলা হয়, ‘বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।’ঢাকা ক্যাপিটালস বলেছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ
খাগড়াছড়িতে এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ির রামগড় যৌথখামার নামক এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১টি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার Read more

হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ Read more

মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব
মুরাদনগর ধর্ষণকাণ্ডে যে তথ্য জানাল র‌্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা
দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে, ১৯৭৩ Read more

মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 
মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন