কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটকে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যায় এবং বিভিন্ন গল্প করতে থাকে। এক পর্যায়ে সে ধর্ষণ চেষ্টা চালায়। এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে আসলে হাছু মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালায় এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।  এদিকে শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া আবারও শিশুটির পিছু নেয়। পরবর্তীতে ভয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু
ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদকে সামনে রেকে নেত্রকোনায় ভ্রাম্যমান ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় শহরের মোক্তারপাড়া মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন