এবার পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চান।মঙ্গলবার (১৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চায়। এই প্রস্তাবিত বাজেট ছেটে ফেলার ফলে আফ্রিকা ও ইউরোপের অন্তত ৩০টি মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ হয়ে যেতে।হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে পাঠানো এক অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট ধরা হয়েছে ২৮.৪ বিলিয়ন ডলার। যেখানে ২০২৫ সালে তা ছিল ৫৪.৪ বিলিয়ন ডলার।বন্ধ হতে পারে দূতাবাস ও কনস্যুলেট একটি আলাদা নথিতে বলা হয়েছে, যেসব মিশন বন্ধ করার সুপারিশ করা হয়েছে তার মধ্যে ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট রয়েছে। দূতাবাসগুলো অবস্থিত- ইরিত্রিয়া, গ্রেনাডা, লেসোথো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, কঙ্গো, গাম্বিয়া, দক্ষিণ সুদান, মাল্টা ও মালদ্বীপে।এছাড়া বেশকিছু কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে। এসব কনস্যুলেটের অধিকাংশ ইউরোপে অবস্থিত। এছাড়া দক্ষিণ কোরিয়ার বুসান, দক্ষিণ আফ্রিকার ডারবান, ইন্দোনেশিয়ার মেডান এবং ক্যামেরুনের ডুয়ালাতেও মার্কিন কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে।প্রস্তাবিত বাজেটে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডির মাধ্যমে বিদেশে সহায়তা প্রদানও ব্যাপকভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ সহায়তা ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬ দশমিক ৯ বিলিয়নে নামিয়ে আনা হবে।এছাড়া ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা রয়েছে এবং এর কিছু কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করা হবে। ফেব্রুয়ারি থেকেই প্রায় পাঁচ হাজার প্রকল্প বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, যেমন বিখ্যাত ফুলব্রাইট প্রোগ্রামও বাতিলের প্রস্তাব করা হয়েছে।নথিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক দুর্যোগ সহায়তা ও শরণার্থী কর্মসূচি বাতিল করে নতুন দুটি প্রোগ্রাম চালু করা হবে। এগুলো হলো ২.৫ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক মানবিক সহায়তা ও ১.৫ বিলিয়ন ডলারের রাষ্ট্রপতির জরুরি শরণার্থী ও অভিবাসন কর্মসূচি। এগুলো দেশের ভিতরে ও বাইরে নতুন সংকটের সময় কাজে লাগানো হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন
বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন

বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তার অসীম শক্তি ও বড়ত্ব ও ক্ষমতার প্রকাশ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ Read more

ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে বড় হামলা রাশিয়ার
ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে বড় হামলা রাশিয়ার

ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে রোববার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে Read more

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন