মেটা এবার ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করলো। সংস্থার অভিযোগ, এসব পেজ এবং অ্যাকাউন্টগুলো অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। এদের টার্গেটে সবচেয়ে বেশি ছিল ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীরা।এই ধরনের পেজ ও অ্যাকাউন্টগুলো থেকে জালিয়াতি এবং অপরাধমূলক কাজ করা হত। এই ধরনের পেজ ও অ্যাকাউন্টগুলো থেকে জালিয়াতি এবং অপরাধমূলক কাজ করা হত। একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছে, এই ধরনের জালিয়াতরা ডিপফেক ব্যবহার করতেন, সঙ্গে আরও নানা প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে নিজেদের প্রচার করতেন যেন তারা আদপে ভারত ও ব্রাজিলের কোনো জনপ্রিয় পার্সোনাল ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর এবং ক্রিকেট খেলোয়াড়, বড় ব্যবসায়ী এবং এভাবেই তারা জালিয়াতির বিনিয়োগ স্কিম ও ভুয়া গ্যাম্বলিং ওয়েবসাইটের প্রচার করত।যেসব মানুষ এই জালিয়াতদের ফঁদে পা দিতেন, তাদের প্রথমে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হত একটি মেসেজিং অ্যাপ প্ল্যাটফর্মে যেখানে তাদের বিনিয়োগের পরামর্শ দেওয়া হত। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের এমন কিছু ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হত রিডাইরেক্ট করে যা হুবহু গুগলের প্লে-স্টোর পেজের মত দেখতে। আর সেই ভুয়া ওয়েবসাইট থেকে তাদের গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোড করার জন্য নির্দেশ দিত।বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতি মূলত এমন কিছু কিছু স্কিমের প্রতি মানুষকে আকৃষ্ট করে যার আদপে অস্তিত্বই নেই। ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট, শেয়ারে টাকা বিনিয়োগ করে দ্রুত কোটিপতি হয়ে যাওয়ার প্রলোভন দেখাত এই সমস্ত অ্যাকাউন্টগুলি। সমাজমাধ্যমে, ইমেলে, বা ফোনকলে কিংবা কোনো কোচিং গ্রুপ খুলে সেখানেও এই ধরনের এক্সক্লুসিভ বিনিয়োগের স্কিম সম্পর্কে তথ্য দিত এই অ্যাকাউন্টগুলো।টেক জায়ান্ট মেটা আবার ফেসবুক মার্কেটপ্লেস সেলার প্ল্যাটফর্ম থেকেও জালিয়াতির অভিযোগে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করেছে। বেশিরভাগ সময় এই ধরনের জালিয়াতরা কোনো পণ্য কেনার সময় ইচ্ছে করে বেশি টাকা দিয়ে দিত, তারপর রিফান্ড চাইত সেলারের কাছ থেকে। আর তখনই সাইবার জালিয়াতির শিকার হতেন সেই সেলার।মেটা ব্যবহারকারীদের বিভিন্নভাবে সতর্ক করে থাকে। তারা জানিয়েছে, কোনো পণ্য কেনার সময় যখনই আগাম টাকা দেওয়ার কথা বলা হবে, তখনই সতর্ক হতে হবে। আর এই ধরনের অ্যাকাউন্টকেই সন্দেহের চোখে দেখা উচিত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে Read more

এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭
এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

নায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খান
নায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি আসছেন সিনেমার Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’

১৫ অক্টোবর সই হচ্ছে জুলাই সনদ, তবে এ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে অনিশ্চয়তা; আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন