পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে। শুধু সমালোচনা ও সন্দেহ দিয়ে ইতিবাচক কিছু পাওয়া যাবে না, দেশকে এগিয়ে নেওয়া যাবে না।’বিশ্ব ওজোন দিবস- ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সৈয়দা রিজওয়ানা বলেন, ‘সরকার বন রক্ষা করবে। কিন্তু পরিবেশ সুরক্ষায় কিছু বিষয় আছে, ব্যক্তির ইচ্ছার ওপর। আপনি কতক্ষণ এসি চালাবেন, ঘর কতটা পরিবেশ সম্মত করবেন, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন কিনা– এগুলো ব্যক্তির কাজ বা দায়িত্ব। এ দায়িত্ব আমাদেরই নিতে হবে।’পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘ওজোন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলো সচেতনতা তৈরি ও কাজ করতে নিয়মিত আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া দেয় না। কারণ ওজোন স্তরের ক্ষতির ফলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে মনে করলেও জলবায়ু পরিবর্তনের ফলে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করে।’পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন মাহী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার Read more

বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ
বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল নেত্রকোনা।রবিবার (২৭ জুলাই) Read more

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন