ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই বিমানবন্দরগুলোয় সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে।বিবৃতি জানানো হয়, বিমানকর্মীদের প্রতি দেওয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এরজন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর আজ শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে Read more

আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী
আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা Read more

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা Read more

OzzyBet payment methods guide for Canadian players
OzzyBet payment methods guide for Canadian players

OzzyBet – Your Practical Guide for Canadian Players What is OzzyBet and why Canadians notice it? OzzyBet is an online Read more

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন