ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি আসছেন সিনেমার নায়িকার চরিত্রে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, যেখানে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী।পরিচালক জানিয়েছেন, ইতোমধ্যেই চরিত্রটির জন্য  চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। বাকি শিল্পীদের বাছাইও প্রায় শেষ। বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই সব প্রস্তুতি শেষ হবে।এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এ ছবির বিষয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর ভালো লাগে। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও ঠিক তেমন।’২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল তার। তবে এবারই প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নায়িকার ভূমিকায় এর আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখবেন। কাজটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকদের ভালো লাগলেই আমার সার্থকতা।’রুনা খান আরওরুনা খান আরও বলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প। এমনই এক নায়িকার গল্প নিয়ে মূলত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মিত হচ্ছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক

আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ Read more

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি
একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি

একটি গান কখনো শুধু গান থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, এক প্রজন্মের আবেগের ভাষা। বাণিজ্যিক সিনেমার পিয়া রে, Read more

সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন