বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ এবং নির্বাচনকে ঘিরে পারস্পরিক বক্তব্য; সব মিলিয়ে সম্পর্কের জটিল এক সমীকরণ নতুন করে সামনে এসেছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তলবে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগ জানায় ভারত। এসময় ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে, ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরির পরিকল্পনা সম্পর্কে তারা অবহিত এবং এটি সহ্য করা হবে না। এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মনন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিবৃতিতে জানিয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করা হয়।কূটনৈতিক অঙ্গনে কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে তলব করা সাধারণ ঘটনা নয়। এটি মূলত আনুষ্ঠানিক অসন্তোষ বা সতর্কতার ইঙ্গিত বহনের একটি পথ। বিশ্লেষকদের মতে, ভারত ও বাংলাদেশের এমন পাল্টাপাল্টি হাইকমিশনারকে তলবের বিষয়টি কেবলই নিরাপত্তা প্রশ্নে সীমাবদ্ধ নয়। বরং এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের বহিঃপ্রকাশ।এদিকে বুধবার দুপুরের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হঠাৎ করেই বন্ধ করে দেয় ভারত। আনুষ্ঠানিকভাবে ভারত নিরাপত্তা শঙ্কার কথা বললেও বিশ্লেষকরা এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে বাড়তে থাকা টানাপোড়েনের আরেকটি ইঙ্গিত হিসেবেই দেখছেন। সম্প্রতি এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ‘সেভেন সিস্টার্স’কে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিয়ারি দেন। এসময় তিনি ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ারও হুমকি প্রদান করে। তবে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ‘কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূখণ্ডে আশ্রয় দেবে— এমনটা এই সরকার অবশ্যই করবে না। আমি মনে করি, বাংলাদেশের কোনো সরকারই তা করবে না। একজন অ্যাক্টিভিস্ট বা রাজনীতিক এমন কথা বলতে পারেন, তবে সেটি সরকারের অবস্থান নয়।’তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিসরে এমন মন্তব্য প্রতিবেশী দেশের জন্য সংবেদনশীল হয়ে ওঠে। তাছাড়া অভ্যন্তরীণ রাজনীতিতে দেওয়া এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন অর্থ বহন করতে পারে। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দেশের সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার কারণে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তবে ভারতসহ পশ্চিমা বিশ্ব বরাবরই বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা বলছেন, বারবার অন্তভুক্তিমূলক নির্বাচনের কথা বলে ভারত এবং পশ্চিমা বিশ্ব নির্বাচনে আওয়ামী লীগকে যেন-তেন প্রকারে হলেও অংশ গ্রহনের সুযোগ দেওয়ার কথা বলে আসছে। এবিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছর ছিল না।’তিনি আরও বলেন, ‘এখন ভারত এটা নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে, এটাকে আমি অগ্রহণযোগ্য মনে করি। কারণ গত প্রহসনের নির্বাচনগুলোতে তারা কোনো শব্দ করেনি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে। এটা অগ্রহণযোগ্য।’সবকিছু মিলিয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক বর্তমানে এক সংবেদনশীল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে খুব একটা ভালো পর্যায়ে নেই তার অনুমান পাওয়া যায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি বক্তব্য থেকে। তিনি বলেছেন, ‘আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত টানাপোড়েন তো আছেই। ভারতের সঙ্গে টানাপোড়েন ছিল এটা মেনে নিয়েই আমরা বলে আসছি, একটা ভালো কাজের পরিবেশ চাই। আমরা চাইলেও সেটা হবে এমন কোনো কথা নেই।’কূটনৈতিক মহলের ধারণা, আগামী দিনগুলোতে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আলোচনা ও যোগাযোগ আরও বাড়তে পারে। তবে সম্পর্ক স্বাভাবিক রাখতে উভয় পক্ষ যদি কার্যকর যোগাযোগ অব্যাহত রাখে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা কম বলেও মনে করেন তারা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন

জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক Read more

ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর

ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে। ওয়াকবিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর Read more

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা Read more

হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন