হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইরানি ওই কমান্ডার জানান, ইরানের সামরিক বাহিনী মার্কিন সৈন্যদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।ইরানের ওই কমান্ডার বলেন, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।কেন হরমুজ প্রণালি এত গুরুত্বপূর্ণ?হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। এটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত উত্তেজনা কেন জেনে নেওয়া যাক-১. বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধমনী : বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।২. ভৌগোলিক অবস্থান : এর একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ।৩. বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব : ইরান যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম অকল্পনীয়ভাবে বৃদ্ধি ও বৈশ্বিক মন্দার কারণ হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর  চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ Read more

নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে ২ Read more

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও Read more

শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা
শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা

নতুন পরিচয়ে শ্রীলঙ্কা সফরে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ মে) Read more

ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন