ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্থ মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার (৩০ জুলাই) সৌদির সহায়তা নিয়ে সাতটি ট্রাক গাজায় প্রবেশ করে।বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, বাদশাহ সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) আওতায় এসব সহায়তা পাঠানো হয়েছে। যে সাতটি ট্রাক গাজায় গেছে সেগুলোতে খাবার রয়েছে।সৌদি গ্যাজেটের তথ্য অনুযায়ী, সৌদি আরব এখন পর্যন্ত ৫৮টি বিমান, ৮টি জাহাজে করে গাজার জন্য সহায়তা পাঠিয়েছে। যেগুলোতে ৭ হাজার ১৮৮ টন খাবার, মেডিকেল পণ্য, আশ্রয় উপকরণ ছিল। এছাড়া গাজার জন্য সৌদি আরব ২০টি অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে। এগুলো ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।দখলদার ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে, বেশিরভাগ মানুষ না খেয়ে আছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গত সপ্তাহ থেকে গাজায় খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। যা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল।দখলদার ইসরায়েল এখন গাজার কিছু জায়গায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখছে যেন সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া যায়।গাজায় ট্রাকে করে ত্রাণ পাঠানোর পাশাপাশি জর্ডানের সহায়তায় বাদশাহ সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টার গাজায় বিমান থেকে খাদ্য ফেলেছে।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে দখলদাররা। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি মানুষ।সূত্র: সৌদি গ্যাজেটএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়
জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৩০০টি  ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষ Read more

প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ Read more

পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি
পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে রাঙ্গামাটি

হ্রদ পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্যের আধার পাহাড়ি জেলা রাঙ্গামাটি। আর এজন্য রাঙ্গামাটিকে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে রাঙ্গামাটি Read more

বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি
উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি

অস্ত্রপচারের প্রায় সাড়ে ৪ বছর রোগীর পেট থেকে কাঁচি বের হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। ভুক্তভোগীর অবিযোগ, উল্লাপাড়া পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন