রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।নিহত নারীর নাম লিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারপাড়া ইন্দারগাতী এলাকার মুক্তার আলি হাওলাদারের মেয়ে।লিয়া গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার তিন দিন পর রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ থানা পুলিশ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।হত্যাকাণ্ডের শিকার লিয়ার বোন তানিয়া বলেন, “লিয়া গাজীপুর চৌরাস্তায় থাকত। কিন্তু বদরগঞ্জে সে কীভাবে গেল, সেটি আমরা জানি না।”বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।”উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার Read more

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের Read more

নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা
নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা

নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে অন্তত ৯টি মসজিদে ঘৃণাপূর্ণ বার্তা পাঠানোর ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব চিঠিতে ছিল Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন