চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি হাজী ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞাপ্তি দিলে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, জীবনে কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।রবিবার (২৯ মার্চ) সকাল থেকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ছাবের আহমদের বিজ্ঞাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে “সুবিধাবাদী” হিসেবে মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, কর্ণফুলী উপজেলা নির্বাচনকে সামনে রেখে এখন বিএনপির ছায়াতলে ঢুকার কৌশল অবলম্বন করছেন তিনি।স্থানীয় বিএনপি নেতা মঈন উদ্দীন বলেন, ‘২০১৬ সালের ইউপি নির্বাচনে আমার নেতাকর্মীদের চরম দমন পীড়ন করে ছাবের আহমদ। পুলিশ প্রশাসন ও পেশীশক্তি ব্যবহার করে প্রতিনিয়ত হয়রানি ও হামলা করেছেন। নির্বাচনের দিন অবৈধ ব্যালট মেরেছিল বিভিন্ন কেন্দ্রে। একপর্যায়ে বিজিসির হাতে হাতেনাতে শৌচাগার থেকে ব্যালট সহ ধরা পড়ে। কিন্তু দলীয় প্রভাব বিস্তার করে সেদিন আমাকে হারিয়ে দিয়েছিল। গত এক দশক আমাদের নিপীড়ন করে এখন দলের পদ ছেড়েছে বিএনপির নেতাদের সমর্থন নিয়ে আবারও নির্বাচনে আসার জন্য। এসব সুবিধাবাদীদের দল প্রতিহত করবে।’গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি নেন। নোটারী পাবলিকটি স্থানীয় একটি পত্রিকায় রোববার প্রকাশিত হলে তাকে নিয়ে উঠে আলোচনা সমলোচনার ঝড়। এরআগে ৯ ফেব্রুয়ারি উপজেলার জুলধা এলাকার চোরা তেল কারবারি নামে পরিচিত তেল শুক্কুর (আবদুল শুক্কুর) উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন হলফনামা সম্পাদনের মাধ্যমে।অভিযোগ রয়েছে, বিতর্কিত হাজী ছাবের আহমদ আওয়ামী লীগের ক্ষমতাকালিন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বে থাকলেও নিয়মিত করতেন না পরিষদ। স্থানীয় বাজারে মাছের ব্যবসাই প্রধান। এছাড়া তার একাধিক মাছ শিকারের জাহাজ রয়েছে। ব্যক্তিগত ব্যবসায় সময় দেওয়া ও নানা ব্যস্ততার কারণে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার সুযোগ কম আসতেন বলে স্থানীয়রা জানান। নিজ বাড়ি চরপাথরঘাটা গ্রামে হলেও পরিবার নিয়ে তিনি থাকেন চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা খুলশীর নিজস্ব ফ্ল্যাটে।২০১৬ সালে পশ্চিম চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী ছাবের আহমদ চরপাথরঘাটার ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে আটকও হয়েছিলেন। এসময় শৌচাগার থেকে ৪০০ ব্যালট পেপার এবং তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে আরও ২০০ ব্যালট পেপার জব্দ করে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।হলফনামায় হাজী ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। তবে এই পদটি তিনি নিজের উদ্যোগে নেননি, বরং জেলা পর্যায়ের নেতারা তাকে দিয়েছেন বলে দাবি করেন। তিনি কখনো মিছিল-মিটিংয়ে অংশ নেননি এবং সক্রিয় রাজনীতিও করেননি বলেও দাবী করেন হলফনামায়।অভিযোগের বিষয়ে হাজী ছাবের আহমদ বলেন, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে পদত্যাগ করেছি। এখন এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজে সময় দিব। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও জানান তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা
কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের আট দিন পর অবশেষে মামলা রুজু হয়েছে। চুরির ঘটনায় Read more

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও
বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও

ঢাকার বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মেয়ের পর না ফেরার দেশে চলে গেলেন মা মানসুরা বেগম। এ ঘটনায় দগ্ধ তার স্বামী ও Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড
হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন থেকে এখন আর মাত্র এক ধাপ দূরে শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির বিপক্ষে ইএফএল চ্যাম্পিয়নশিপ প্লে-অফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন