মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার (২৮ মার্চ)  দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগী পরিবারগুলো হলো— আতাউর রহমান সরকার (পিতা: মৃত আব্দুস সামাদ), তোফাজ্জল হোসেন সরকার (পিতা: মৃত চুনু মিয়া সরকার), জয়নাল আবেদীন (পিতা: বাবুল প্রধান), জসিম উদ্দিন (পিতা: শামছুল ইসলাম) এবং ফারুক হোসেন (পিতা: মোবারক হোসেন)।ভুক্তভোগী আতাউর রহমান সরকার জানান, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তার বসতঘরের সিঁড়ি ঘরের উপরের টিন কেটে এবং দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১৫ হাজার টাকা, জামাকাপড়সহ প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।এছাড়া তার প্রতিবেশী তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে কেচি গেইটের তালা ভেঙে প্রবেশ করে চারটি কক্ষের তালা ভাঙা হয়। সেখান থেকে দুটি কাঠের আলমারি, একটি স্টিলের আলমারি ও ওয়ারড্রোব তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) এবং প্রায় ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।অন্যদিকে বাবুল প্রধানের বাড়ি থেকেও আনুমানিক ১০ হাজার টাকা নগদ এবং প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।একই রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। আগে নিয়মিত পুলিশ টহল দেখা গেলেও বর্তমানে টহল কমে গেছে। পুলিশি টহল বাড়ানো হলে চুরির ঘটনা কমে আসবে বলে তারা মনে করেন।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই চোরচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২
শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে গুলির খোসা Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ‘ম্যাসিভ Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন