জুলাইয়ের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও দেশ ও দেশের রাজনীতি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, নিজের দেশের কাছে তার আর কোনো প্রত্যাশা নেই।তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া ও নির্লজ্জ। যত আন্দোলন হোক, যত সরকার পরিবর্তন হোক, শান্তিতে নোবেল পাওয়া মানুষ এলেও দুর্নীতি আর চুরি থামবে না। শিশু, কিশোর, বৃদ্ধ— যেই ক্ষমতা পাবে, সেই তার অসৎ ব্যবহার করবে। আমি আর আমার দেশের কাছে কোনো প্রত্যাশা রাখি না।’ শবনম ফারিয়া তার স্ট্যাটাসের শুরুতে লিখেন, একটা গল্প আছে না, শীতের সকালে একজন ইমাম আর একজন চোরের? ইমাম ভাবে, কি ভালো একটা মানুষ এই ঠান্ডায় ফজরের নামাজ পরতে এসেছে! চোর ভাবে, কি ভদ্রলোক দেখতে, দাড়ি দুড়ি রেখে আবার চুরি করে!এই গল্প থেকে আমরা কি শিখেছিলাম? যে যেমন, যার চিন্তাধারা যেমন, অন‍্যদেরও তাদের সেইম মনে হয়!ফারিয়া বলেন, ‘কিন্তু বিশ্বাস করেন, পৃথিবীর সব মানুষ টাকার (ডলারও পড়তে পারেন) কাছে তাদের “এথিক্স” বিক্রি করে না। দুনিয়ার “সব মানুষের” কাছে টাকাই “সব” না। মানুষ স্রোতের বিপরীতেও যায়। রিস্ক নেয়।’এরপর জুলাইয়ের ঘটনা প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘জুন মাসে যখন আন্দোলন তুঙ্গে, ইন্টারনেট চলে যাওয়ার পরপর যেসব সেলিব্রিটিদের কাছে , মেট্ররেল/বিটিভিতে আগুন দেয়ার প্রতিবাদ করার জন‍্য ভিডিও বানাতে বলা হয়, আমিও তাদের মধ্যে একজন। আমি প্রথমে সময় চাই, বলি ভেবে জানাবো। স্বাভাবিক, সে সময় ডিরেক্ট না করার মতো সাহস যোগার করতে পারিনি। তারাও বলে সময় নেন, আপাতত এমনেই ইন্টারনেট নাই। যেহেতু হোয়াটআপ বন্ধ, তাও সিয়ামকে মেসেজ দেই- ‘তুমি কি কল পেয়েছো?’। সে আমাকে জানায়, পেয়েছে এবং না করেছে। তখন আমিও সাহস পাই এবং না বলে দেই।’ফারিয়া বলেন, ‘এসব কথা অযথা বলে বেড়ানোর কোন ইচ্ছা আমার ছিল না। সেসময় এটাই করার কথা, না বলেছি বলে আমি বিশেষ কোন ক্রেডিট নিতে চাইনি। যেহেতু আমি ব্যাক্তিগত ভাবে রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনভাবেই জড়িত না, অদূর ভবিষ্যতেও কোন ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই তাও যখন দেখি কেউ লেখে ‘এরা তো ডলার খাইছে’ মার্কা কল্পনিক গল্প, হাসা ছাড়া কিছু করার থাকে না।’শবনম ফারিয়া আরও বললেন, ‘আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে। কিন্তু জুলাইতে লাল ডিপি দিসিলো। হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পোট্রে করা হইছে এখন বিষয়টা তেমন নাই, কিন্তু সেসময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, অমানুষ না হোন তাহলে আপনি কোন মানুষকে হত‍্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না, আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক।’ নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে ফারিয়া লিখেছেন, এই স্ট্যাটাসের মধ‍্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেয়া বন্ধ করলাম। কারন ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসাবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কক্ষনো ভালো হবো না। যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না। শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে। আমি আর আমার নিজ দেশের কাছে আর কোন প্রত্যাশা রাখি না।সবশেষে তিনি বলেন, সত্যি সত্যি ডলার পেলে আসলে ভালোই লাগতো। শ্রীলঙ্কা যাওয়ার আগে ২৫৩০০ টাকা দিয়ে ২০০ ডলার পাসপোর্টে এন্ডোরর্স করতে খুবই কষ্ট হইছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ভোলায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। তার দাবি, হয়তো প্রেমিকের সঙ্গে তার বিয়ে Read more

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ Read more

রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও Read more

বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ
বাঁকখালী মুক্তির অভিযানে প্রশাসন, ভাঙছে দখলদারদের দুর্গ

কক্সবাজার শহরের প্রাণভোমরা বাঁকখালী নদীকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন শুরু করেছে বহুল প্রতীক্ষিত উচ্ছেদ অভিযান। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা Read more

নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের
নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন