নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী ক্যাম্পের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন মেজর মো. আফসান আহমেদ।আটককৃতরা হলেন- বিহারী কলোনির গফুর ভান্ডারীর স্ত্রী আয়েশা (৬০) এবং মোস্তফার স্ত্রী ফারজানা (৩৬)।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযানে আয়েশা ও ফারজানার ঘর থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ১৭টি দেশীয় অস্ত্র, সেনাবাহিনীর পোশাক তৈরির ১০ মিটার কাপড়, ৮৪টি প্যাকেটসহ খোলা অবস্থায় আরও ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১৩ টাকা এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন
প্রতারকের খপ্পরে পড়া প্রতিবন্ধীকে সহায়তা দিলেন জেলা-উপজেলা প্রশাসন

চিকিৎসা ব্যয় যোগাতে নিত্যসঙ্গী হুইল চেয়ার বিক্রি করতে শার্শার জামতলা থেকে যশোর গিয়েছিলেন প্রতিবন্ধী মহসিনা খাতুন। কিন্তু বিধি বাম। প্রতারকের Read more

৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ
৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ

শিক্ষার্থীরা পদত্যাগ দাবি তুলে অবরুদ্ধ করার প্রায় ৯ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

ফরিদপুরে মসজিদের চাবি নিয়ে সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর ভাঙচুর
ফরিদপুরে মসজিদের চাবি নিয়ে সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন