ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার (৩১ মার্চ) বিহারের নালন্দায় শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানায়, প্রতি মঙ্গলবার কয়েকশো হিন্দু নালন্দার শীতলা মন্দিরে পূজা দিতে যান। আজ মন্দিরে খুবই ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পূজা প্রত্যাশীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে।  এদিকে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।এছাড়া বিহার সরকারের পক্ষে নিহতদের পরিবারের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিনে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও
বড়দিনে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। তবে রাশিয়া স্পষ্টভাবে এই অনুরোধ Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি

ক্ষমতার ভারসাম্যের জন‌্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএনপি। এর জন‌্য সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা হ‌বে পরবর্তী Read more

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি Read more

৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন Read more

হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী
হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন