দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ কার্যক্রম করেন কৃষি কর্মকর্তা, সেখানে কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রায় ৯০ হাজার গাছ ধ্বংস করা হয়েছে। এমন খবরটি শুনলে যেকোনো কেউ চমকে উঠবে যেকোনো সময়। কিন্তু না, ৯০ হাজার গাছ ধ্বংস করার ঘটনা সত্য। কারণ এই গাছগুলো পরিবেশবান্ধব নয়। পরিবেশের ক্ষতি করে এই গাছগুলো। গাছগুলো হল ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ।পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে গত ১৫ মে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরই প্রেক্ষিতে দেশব্যাপী আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি ব্যক্তি মালিকানাধীন নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় সোমবার সকালে উপজেলা জুড়ে নার্সারিগুলোতে কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ নেতৃত্বে অভিযান চালিয়ে ক্ষতিকর এই গাছ ধ্বংস করা হয়।সীতাকুণ্ড উপজেলার মধ্যে দশটি নার্সারির মধ্যে অভিযান চালিয়ে এই দুই জাতের গাছের চারা ধ্বংস করা হয়। সাথে সাথে তাদেরকে প্রতিটি গাছ বাবদ চার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, ‘ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের ক্ষতি করে। তাই উপজেলার মধ্যে বিভিন্ন নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ৯০ হাজার সাতশত চারা ধ্বংস করা হয়। এ সময় নার্সারির মালিকদেরকে প্রতিটি গাছ বাবদ চার টাকা করে মোট তিন লক্ষ ৬২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ভবিষ্যতে নার্সারি মালিকরা এই ধরনের গাছের চারা উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকার অঙ্গীকার নিয়েছেন।’ গাছ ধ্বংসের অভিযানের সময় কৃষি কার্যালয়ের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকসা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল Read more

২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ

জনপ্রিয় বলিউডের হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি Read more

বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!
বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!

আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশনে বসেছে কলেজ ছাত্রী। প্রবাসীর ভাই আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে Read more

ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত
ঢাবি দিবস ১ জুলাই: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে উদযাপন প্রস্তুত

আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন