রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন বাঘা থানা পুলিশ। সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তার পরিবারে দুই স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী তার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। তাকে রেখে উপজেলার চন্ডিপুর গ্রামে নাদেরা বেগমকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই চন্ডিপুরে তার দ্বিতীয় স্ত্রীর সাথেই বসাবাস করেন। প্রথম স্ত্রীকে ভরনপোষণ না দেওয়াই পাশের গ্রামে তার বাবার বাড়িতে থাকেন। এজন্য সাদেক হোসেনের আরিফপুরের নিজবাড়িটি পরিত্যাক্ত অবস্থায় ছিলো। তিনি মাঝের মধ্যে তার পরিত্যক্ত বাড়িটিতে আসতেন। ওই দিন কখন সে বাড়িতে আসচ্ছে তা কেই দেখননি।সাদেক হোসেনের বাড়ির পাশে তারই ভাই কামালের বাড়ি। রাতে পুলিশ কামালের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী চায়নাও সন্তান চন্দনকে বাঘা থানায় নিয়ে যাই। জানা যায় সেই রাতে কামাল তার নিজ বাড়িতে ছিলেন না কোথায় আছেন তা সঠিকভাবে কেউ বলতে পারেনা। পরে সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে যাওয়া হয়।  ৪ নং ওয়ার্ডের মেম্বার খন্দকার আলালউদ্দিন জানান, আমি বিশেষ কাজে বাঘাতে থাকাই আমার সাথে দেখা করার জন্য আরফপুরে মোড়ে আলতাবের দোকানে তিন থেকে চারজন অপেক্ষা করেছিল। পরে আমি যখন তাদের সাথে দেখা করি সেই সময় রাস্তার দক্ষিণ পাশে সাদেকের বাড়ির পাশে আম বাগানের ভিতর লাইট জ্বলে। পরে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে আমরা সেই আলোর কাছাকাছি চলে যাই। পরে লক্ষ করি রক্তাক্ত অবস্থায় সাজেকের মরদেহ পড়ে আছে।  পরে এলাকাবাসীকে ডাকাডাকি করে স্থানীয় লোকজনকে জড়ো করা হয়। পরে তাৎক্ষণিক বিষয়ে উপজেলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাই।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান  জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই অভ্যুত্থানে শেখেরখীল রাস্তারমাথা এলাকায় ছাত্রদের ওপর হামলায় দায়ের Read more

উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা
উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা

সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের Read more

১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির

আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের Read more

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে Read more

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন