এশিয়া কাপের চলতি আসরে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সারে ৮টায়।। হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়। আসরের উদ্বোধী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট  করে ৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানরা। হংকং আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ তারা জয়ে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবে। অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। হংকং আইসিসির সহযোগি সদস্য দল। তারা এখনো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়নি। অথচ বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে।তাছাড়া বাংলাদেশ এশিয়া কাপের দুইবারের রানার্সআপ। সব কিছু বিবেচনায় হংকংয়ের চেয়ে বাংলাদেশ যোজন যোজন ব্যবধানে এগিয়ে। কিন্তু একটা ভয়ের জায়গাও আছে।এর আগে এই হংকংয়ের বিপক্ষে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি সামনে রেখে জয়ের জন্য মরিয়া হংকং।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন Read more

সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে
সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে

‎‎মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির Read more

ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব Read more

ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন