ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে। মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, “আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ — সমগ্র রাশিয়া — এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।”তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।”অবশ্য দীর্ঘ আড়াই বছর ধরে চলা এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ নিয়ে আলাদাভাবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশও রয়েছে।গত সপ্তাহে ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেন, ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ আছে। ওয়াশিংটনও জানিয়েছে, তারা কিয়েভের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের অনুরোধ বিবেচনা করছে। মূলত এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানা সম্ভব।এদিকে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।এ বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি মন্তব্য না করলেও প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী এখন শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গ্রাম নিয়ন্ত্রণ করছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হচ্ছে এবং শান্দ্রিগোলোভে গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে রুশ পতাকা উত্তোলন করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি
নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন Read more

৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন